Posts

Showing posts with the label Education

মেশিন লার্নিং ধারণা - সহজ ভাষায় বাংলায়

মনে করেন একদিন বাজারে গেলেন আম কিনার জন্য । দোকানদার আমের অনেক গুলা ঝুড়ি নিয়ে বসে আছে। কেজি হিসাবে আম সেল হয় তাই নির্দিষ্ট দামের ঝুড়ি থেকে যে কোন আম ইচ্ছামত বেছে নিতে পারেন। আর অবশ্যই আপনি চাইবেন পাকা মিষ্টি আম কিনতে । কিন্তু কিভাবে বুঝবেন যে, কোন আম গুলো মিষ্টি হবে ? বাসা থেকে আপনাকে বলে দেওয়া হয়েছে যে, উজ্জ্বল হলুদ আম কিনার জন্য, কারণ এই গুলো মিষ্টি হবে। তাই আপনি ঝুড়ি থেকে উজ্জ্বল হলুদ আম বেছে নিলেন এবং দাম মিটিয়ে বাসায় আসলেন। মনে মনে খুব খুশি হলেন যে ভাল আম কিনতে পারলেন। কিন্তু জীবন এত সহজ না Life is very complicated বাসায় এসে খাওয়ার পর দেখলেন যে কিছু কিছু আম মিষ্টি আর বাকি গুলা একদমই বাজে। আপনি খুব আশাহত হলেন। বাসা থেকে বলে দেওয়া বূদ্ধি কাজে লাগল না । অবশ্যই শুধু উজ্জ্বল হলুদ ফিচার ছাড়াও আরো কিছু আছে, যেটা Indicate করে কোন আম গুলা মিষ্টি হবে। আম গুলা খাওয়ার পর এবং অনেক চিন্তা ভাবনা করে আপনি বুজতে পারলেন যে বড় এবং উজ্জ্বল হলুদ আম গুলো মিষ্টি আর ছোট উজ্জ্বল হলুদ আম গুলা ৫০% টাইমস মিষ্টি না । মানে ১০০ টি ছোট উজ্জ্বল হলুদ আমের মধ্যে ৫০% মিষ্টি না । আপনি খুব খুশি হলেন যে এখন থেকে মিষ্...

গণিতবিদ ফ্রীম্যান জন ডাইসনের রিসেন্ট ইন্টারভিউট

ঈদের ছুটিতে ৫০ টির মত আর্টিকেল/নিউজ পড়লাম , তার মধ্যে অন্যতম ছিল ব্রিটিশ-আমেরিকান লিজেন্ডারি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ফ্রীম্যান জন ডাইসনের রিসেন্ট ইন্টারভিউটা । . এই ইন্টারভিউতে ডাইসন অনেক কিছুই নিয়ে ফ্রাঙ্কলী বলেছেন, ম্যাথ, যুদ্ধ, জীবন দর্শন ইত্যাদি । . ম্যাথ নিয়ে উনি যে কথাটা বলেছন তা আমার কাছে খুবই প্রাক্টিক্যাল মনে হয়েছে। . উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাথ নিয়ে সবচেয়ে বড় মিস কন্সেপসনটা কি ? . উনি বলছেন যে, সবার ম্যাথ শিখতে হবে এমন কোন কথা নেই । সব সময় আমরা চাই এবং বাচ্চাদের চাপাচাপি করি ম্যাথ শিখার জন্য। এই পুশিংটা বাচ্চাদের জন্য খুব কষ্টের এবং একই সাথে টিচারদের জন্যও । উনি মনে করেন, এই চাপাচাপি সম্পূর্ণ ইউজলেস । কারণ উনার কাছে ম্যাথ, পিয়ানো বাজনোর মত, - কিছু মানুষ এটা করতে পারে - অন্যরা করতে পারে না । . আর Phd নিয়ে বলছেন যে, এটা করা অনেক কষ্টের ও ডেস্টাকটিভ । উনি যখন অধ্যাপক ছিলেন, তখন তার আসল কাজ ছিল একজন সাইকিয়াট্রিক নার্স হিসাবে কাজ করা । অনেক Phd স্টুডেন্ট উনার কাছে এসে তাদের কষ্টের কথা বর্ননা করত। তাদের মধ্যে একজন ট্রেরিবল প্রেশার সহ্য করতে না প...