Posts

Showing posts with the label কফি

প্রথম এক্সপ্রেসো খাওয়া

Image
তখন মনে হয় য়ুনিভার্সিটিতে পড়ি, একজ্যাক্ট সময়টা মনে পড়ছে না। তবে এটা মনে পড়ে যে তখন বাংলাদেশে এন্ড্রয়েড ফোন গুলো সবে মাত্র আসতে শুরু করছে। দাম অনেক বেশী । ৪০ হাজারের নিচে কোন ফোন পাওয়া যেত না। সেই সময়ে আমার এক ফ্রেন্ড বসুন্ধরা সিটি থেকে একটি HTC ফোন কিনেছিল। আমি আর আরেকজন বন্ধু সাথে গিয়েছিলাম, এসিস্ট করার জন্য , যাতে বেষ্ট ফোন চুজ করতে পারে। কারণ টেক আইটেম চুজ করার ব্যাপারে ছিল আমাদের, বিশেষ করে আমার ছিল অসাধারণ দক্ষতা  😂 😂 😂 নিয়তির কি কানেক্টিভিটি......, আজ এত বছর পরে এখনো একই কাজ করছি । তখন একটা নিয়ম ছিল যে বন্ধুদের নিয়ে শপিং এ গেলে যা কিনবে তার দামের ৭.৫% , যাদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে খাওয়াতে হবে। আরিফ আর রাকিবের আবিষ্কার করা নিয়ম ছিল এটা। পরে এই নিয়ম অন্যান্য সার্কেলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তখন বেশীর ভাগই টেকনোলজির জিনিস-পত্র কেনা হত, যেমনঃ পিসি, মনিটর। এই বড় জিনিসের দামের ৭.৫% খারাপ না। ভালমত খাওয়া যেত। তো যেটা বলতেছিলাম ফোন কিনার পর বসুন্ধরা সিটিতে খাওয়া হল। কিন্তু খাওয়ার খরচ ফোনের দামের ৭.৫% থেকে অনেক কম হয়েছিল । বসুন্ধারা সিটি থেকে একটু সামনের দিকে যাওয়ার সময় চো...

স্টারবাকস কফি

Image
স্টারবাকস ফাউন্ডার হাওয়ার্ড সুলজ তার লিডারশীপকে ডিফাইন করতে গিয়ে তার জীবনের একটি বাস্তব ঘটনা তুলে ধরেন । 1961 সালের শীতকালে, সাত বছর বয়সী হাওয়ার্ড সুলজ ব্রুকলিনে, ফেডারেল সরকারের ভর্তুকি দিয়ে নিন্মভিত্তদের জন্য নির্মিত তাদের অ্যাপার্টমেন্ট সামনে তার বন্ধুদের সঙ্গে snowballs নিক্ষেপ করা খেলতেছিলেন । এমন সময় তার মা সাত তলা থেকে চিৎকার করে বললেন "হাওয়ার্ড, ভিতরে আস,তোমার বাবা এক্সিডেন্ট করেছে" বাসায় এসে হাওয়ার্ড দেখল তার বাবা ভাঙ্গা পা নিয়ে লিভিং রুমে সোফার উপর শ ুয়ে আছে। ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতে গিয়ে তার বাবা বরফে পিছলা খায় এবং তার গোড়ালি ভেঙ্গে যায় । ফলস্বরূপ, তার বাবা চাকরিও হারান এবং সেই সাথে তিনি এবং তার পরিবার স্বাস্থ্যসেবার সুবিধাগুলি থেকেও বঞ্চিত হন । কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার কোন আইন তখনও বিদ্যমান ছিল না । এবং Howard এর মা বাইরে কাজ করতে যেতে পারে নাই কারণ তিনি ছিলেন সাত মাসের প্রেগন্যান্ট। তাদের পরিবারে চলার মত কিছুই ছিল না, ছিল না কোন জামানো টাকা । হাওয়ার্ড ,কত সন্ধ্যায় ডিনার টেবিলে তার বাবা মাকে ঝগড়া করতে দেখেছে, কার ক...