পিন নাম্বার কিভাবে মনে রাখবেন ?
আজকাল আমাদের অনেক পিন নাম্বার এবং পাসওয়ার্ড মনে রাখতে হয়। পাসওয়ার্ড মনে রাখার তো অনেক Options আছে। কিন্তু যাদের ৬/৭ টি ব্যাংক কার্ড তাদের এত গুলো পিন ঠিক ভাবে, কোন পিন কোন কার্ডের, তা মনে রাখা খুবই দূরহ ব্যাপার। আমরা সাধারণত পিন নাম্বার ওয়ালেট এ কোন কাগজে লিখে রাখি অথবা মোবাইল ফোনে কন্টাক্ট এ বা নোট এপে লিখে রাখি। এবং এইভাবে লিখে রাখা খুবই ইনসিকিউর। ওয়ালেট চুরি হয়ে গেলে কি হবে তো বুজতেই পারছেন। এই সমস্যাটা আমকে অনেক ভুগিয়েছে। তারপর চিন্তা করে একটা সমাধান পেলাম। মনে করেন আপনার একটি কার্ডের পিন নাম্বার 5478 এবং অন্য একটি কার্ডের পিন নাম্বার 1678 এখন সিকিউরড ভাবে পিন নাম্বার ব্যবহার করার জন্য আপনাকে একটি সুপার পিন নাম্বার খুঁজে নিতে হবে। এই সুপারপিন রিয়েল পিনের সাথে যোগ/বিয়োগ করে Encrypt and Decrypt করতে হবে। ধরে নিলাম আপানার সুপারপিন 1123 (৩/৪/৫ যে কোন ডিজিটের নাম্বার নিতে পারেন সুপারপিন হিসাবে) এখন আরেকটি ডিসিশন নিতে হবে যে, আপনি সুপারপিন, রিয়েল পিনের সাথে যোগ করে Encrypt করবেন না বিয়োগ করে করবেন। ধরলাম আমরা যোগ করে Encrypt করব। এখন আপনার প্রথম কার্ডের পিন 5478 এর সাথে 11...