ব্যর্থতার সুখ
১৯৮৩ সালে একজন প্রতিভাবান তরুণ গিটারিস্টকে নামকরা একটি ব্যান্ড থেকে বলতে গেলে একদম লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কোন সতর্কতা বা কোন আলোচনা ছাড়াই একদম নাটকীয়ভাবে এই কিক আউট করা হয়েছিল। ব্যান্ডটি তখন মাত্র তাদের প্রথম অ্যালবাম নিয়ে কাজ শুরু করেছিল। তরুণ গিটারিস্ট নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের বাসে বসে, নিজেকে জিজ্ঞেস করতে থাকলেন... কিভাবে এইটা হল ? আমার ভুল কি কি? আমার এখন কি হবে?সে ভাবতে লাগল তার জীবনের একমাত্র বিশাল সুযোগ মিস করল? Dave Mustaine এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে বাস এক সময় অ্যাঞ্জেলেসে পোঁছাল। সে সিদ্ধান্ত নেয় যে নিজে নতুন একটি ব্যাণ্ড করবে এবং এই নতুন ব্যান্ড এতই সফল হবে যে, তার পুরানো ব্যান্ড, চিরকাল তাদের সিদ্ধান্তের জন্য অনুতাপের আগুনে পুড়বে । সে এতই বিখ্যাত হয়ে উঠবে যে কয়েক দশক ধরে টিভি, বিল বোর্ড, ম্যাগাজিন,রেডিও সবখানে তার গান দেখানো, শোনানো হবে। তার আগুনের দিন একদিন শেষ হবে এবং পুরনো ব্যান্ড সদস্যদের চোখের জলে সে আনন্দ স্নান করবে। তাই সে কয়েক মাস ধরে চেষ্টা করে যতটা সম্ভব তার আগের ব্যান্ড মেটদের চেয়ে ভাল সঙ্গীতশিল্পী নিয়ে নিজের ব্যান্ড করে। ...